প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১২:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৫, ২০২৪, ৬:৪৬ অপরাহ্ণ
সূবর্ণচরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত-৫

মোহাম্মদ ছানা উল্যাহ, নোয়াখালী প্রতিনিধি >>> নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর মহিউদ্দিনে জমি সংক্রান্ত বিরোধীদের জেরে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ পাঁচ জন আহত হয়েছে।
রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকালে ৫ নং চর জুবলি ইউনিয়নের চরমহিউদ্দিন বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, হাজী মোহাম্মদ জসিম উদ্দিনের মেয়ে আয়েশা আক্তার (২৪), ও ছেলে জাহিদুল ইসলাম( ৩৭ ), অন্যরা হলেন, মৃত করিমুল মোস্তফার মেয়ে শাহেনা আক্তার (৫৫ ), মৌলভী শফিউল আলমের ছেলে মোঃ জাফর উল্লাহ (৫০) এবং জসিম উদ্দিনের ছেলে মোহাম্মদ হাসান (৩৫)।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, হাজী মোহাম্মদ জসিম উদ্দিন এর সাথে স্থানীয় আবুল খায়েরের জায়গা-জমি সংক্রান্ত বিষয় নিয়ে মামলা চলমান।
ভুক্তভোগীরা জানায়ম রবিবার বিকেলে পার্শ্ববর্তী আবুল খায়ের এর বাড়ির নারীরা হাজী মোহাম্মদ জসিম উদ্দিন এর বাড়ির সীমানায় এসে গাছের পাতা কুড়াচ্ছিলো। এতে বাধা দিলে পূর্ব পরিকল্পিতভাবে জসীম উদ্দীনের পরিবার সদস্যদের উপর হামলা করে।
হামলাকারীরা মরিচের গুড়া, লবণ ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এক পর্যায়ে মহিলাদেরকে টেনে আবুল খায়েরের বাড়ির সীমানায় নিয়ে যায়। তাদের চিৎকারে বাড়ির আশেপাশের লোকজন আসলে তাদেরকেও মরিচের গুড়া এবং লবণ মেরে অন্ধ করে লাঠি সোটা দিয়ে মারতে থাকে। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
চরজব্বর থানার পুলিশ পরিদর্শক ( ওসি) তদন্ত জয়নাল আবেদীন জানান, এই বিষয়ে চর জব্বর থানায় একটি অভিযোগ নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: জহিরুল হক জহির। পুরাতন হাসপাতাল রোড়, সদর, নোয়াখালী। যোগাযোগ: +880-9697419456, 0183-5550333, ই-মেইল: noakhalimedia1@gmail.com, www.noakhalimedia.com