নোয়াখালীর সেনবাগে শপিং ব্যাগের ভিতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৩ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের শায়েস্তা নগর এলাকার একটি সবজি খেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,সকালের দিকে উপজেরার কাবিলপুরের শায়েস্তা নগরের একটি সবজি খেতে শপিং ব্যাগের ভিতরে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে জন্মের পর শপিং ব্যাগের ভিতরে ভরে কেউ পেলে গেছে নবজাতকের মরদেহ।
সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়েছে। রোববার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিস্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। একই সাথে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।