প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১২:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৩, ৪:৩০ পূর্বাহ্ণ
নোয়াখালীতে সিএনজি-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত, আহত-৩

সুবর্ণচর প্রতিনিধি >>> নোয়াখালীল সুবর্ণচরে সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকের মৃত্যু হয়েছে। এ সময় ৩ সিএনজি যাত্রী গুরুত্বর আহত হয়।
নিহত সিএনজি চালকের নাম মো. সবুজ (৫২)। সে হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের সিরাজ মোল্লার ছেলে।
রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, কিশোরগঞ্জ জেলার করিম গঞ্জ থানার ডারকা গ্রামের মো. রাজিব (৪০) হাতিয়ার বর দেওয়াল গ্রামের আবুল কাশেম (৪৫) রাঙ্গামাটি জেলার অনিক দাস (৪২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে উপজেলার চেয়ারম্যান ঘাট থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে সদর উপজেলার সোনাপুরের দিকে যাচ্ছিলো। যাত্রা পথে সিএনজি টি চরজব্বর ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সিএনজি রাস্তার পাশে পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে সিএনজির চালকসহ জন ৩ যাত্রী গুরুত্বর আহত হয়। পরে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মিরা তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে রাত সাড়ে ৯টার দিকে সিএনজি চালক সুবজ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম সিএনজি চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর ওই চালক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাক্টরটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: জহিরুল হক জহির। পুরাতন হাসপাতাল রোড়, সদর, নোয়াখালী। যোগাযোগ: +880-9697419456, 0183-5550333, ই-মেইল: noakhalimedia1@gmail.com, www.noakhalimedia.com