নোয়াখালী জেলা প্রতিনিধি >>> নোয়াখালীর সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক তরুণের মৃত্যু হয়েছে।
নিহত মো. রায়হান হোসেন (২৩) উপজেলার দাদ পুর ইউনিয়নের বারাহী পুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। তিনি মোটরসাইকেল চালক ছিলেন।
শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে উপজেলার কালাদরাপ ইউনিয়নের সোনাপুর টু রামগতি সড়কের নুরু পাটোয়ারী হাট সংলগ্ন এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা বাদশা চৌধুরী জানায়, নুরু পাটোয়ারী হাট থেকে সোনাপুরের উদ্দেশ্যে রায়হান মোটরসাইকেল নিয়ে বের হয়। যাত্রা পথে মোটরসাইকেল টি একটু সামনে গেলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে রায়হান গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণের মৃত্যু হয়েছে। মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা আছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।