প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৮:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৩, ৪:১২ অপরাহ্ণ
নোয়াখালীর কবিরহাটে চালকের গলা কেটে অটো ছিনতাইয়ের সময় ছিনতাকারী আটক

নোয়াখালী জেলা প্রতিনিধি >>> নোয়াখালীর কবিরহাটে চালকের গলা কেটে হত্যার চেষ্টা করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় এক যুবককে আটক করেছে স্থানীয় এলাকাবাসী।
অটোরিকশা চালক মো. রুবেল (২৭) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পশ্চিম রাজুরগাঁও গ্রামের মৃত দরবেশের ছেলে। অপরদিকে ছিনতাইকারী- সুলতান আহমেদ ওরফে ছোটন (২৯) একই উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া ভূইয়ারহাট এলাকার মৃত মো. হানিফের ছেলে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১ টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের মিয়াধন চৌকিদরের দোকান সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মনির জানায়, শুক্রবার রাত ১০টার দিকে দুই ছিনতাইকারী যাত্রী সেজে রুবেলের অটোরিকশায় উঠে। পরে উপজেলার মিয়াধন চৌকিদার দোকান এলাকার নির্জন সড়কে গিয়ে তারা অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এসময় বাধা দিতে গেলে ছিনতাইকরীরা তাদের হাতে থাকা ছুরি দিয়ে তার গলা কেটে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তার শৌর-চিৎকার শুনে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে ছিনতাইকারী ছোটন কে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ আশঙ্কাজনক অবস্থায় অটো চালক রুবেল ও ছিনতাইকারী ছোটন কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ছিনতাইকারীকে পুলিশ পাহারায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। একই স্থানে ভিকটিমও চিকিৎসাধীন রয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: জহিরুল হক জহির। পুরাতন হাসপাতাল রোড়, সদর, নোয়াখালী। যোগাযোগ: +880-9697419456, 0183-5550333, ই-মেইল: noakhalimedia1@gmail.com, www.noakhalimedia.com