নোয়াখালী জেলা প্রতিনিধি >>> নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির বাস চাপায় এক পথচারী নিহত হয়েছে।
নিহত নুরুল হুদা (৪৫) উপজেলার একলাশপুর ইউনিয়নের দরবেশপুর গ্রামের নুর নবীর নতুন বাড়ির মৃত হানিফ মিয়ার ছেলে।
শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিক উপজেলার একলাশপুর ইউনিয়নের নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের দরবেশপুর এলাকার সিএনজি রি-ফুয়েলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সোনাপুরগামী লাল সবুজ নামীয় অজ্ঞাতনামা একটি বাস উপজেলার একলাশপুর ইউনিয়নের নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের দরবেশপুর এলাকার সিএনজি রি-ফুয়েলিং স্টেশনের সামনে পথচারী নুরুল হুদাকে রাস্তা পারাপারের সময় চাপা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি এখনো আটক করা যায়নি। তবে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ লাশের সুরতহাল করেছেন। বিষয়টি চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের আওতাভুক্ত। এ বিষয়ে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।