প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৯:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১১, ২০২৩, ৮:৪২ অপরাহ্ণ
মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা

নোয়াখালী জেলা প্রতিনিধি >>> নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক বাবার বিরুদ্ধে নিজের মেয়ে (২৩) কে ধর্ষণের অভিযোগ মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) ভুক্তভোগী তরুণী এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন ধমন আইনে অভিযুক্ত বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন । যাহার মামলা নং-৫। মামলার পর অভিযুক্ত বাবা পলাতক রয়েছে বলে জানা গেছে। সে উপজেলার মাহাতাব পুর গ্রামের স্থায়ী বাসিন্দা এবং এক সময় প্রবাসী ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৫ ডিসেম্বর ভিকটিমের মা তার বাবা কে দেখতে তার বাপের বাড়ি যায়। তখন ওই তরুণী বাড়িতে একা ছিল। এই সুযোগে ওই দিন রাত সাড়ে ১২টার দিকে ভিকটিম কে ঘুমের ওষুধ খাইয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে তার বাবা।
ওই সময় লোক লজ্জার ভয়ে ভিকটিম ও তার পরিবার বিষয়টি কাউকে জানায়নি। ধর্ষণের ফলে ভিকটিম ৩ মাসের অন্তঃসত্বা হয়ে পড়ে। পরে বাড়ির পাশের দোকান থেকে প্রেগনেন্সি টেস্ট কিট এনে পরীক্ষা করলে পজেটিভ রেজাল্ট পায়। পারিবারিক ভাবে ঘটনাটি জানাজানি হলে, ব্রেইনের ওষুধ বলে কিছু ট্যাবলেট ভিকটিম কে খাইয়ে গর্ভের সন্তান নষ্ট করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, এ ঘটনায় ভুক্তভোগী তরুণী নারী ও শিশু নির্যাতন ধমন আইনে তার বাবা সহ ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। তরুণী কে জবানবন্দি রেকর্ডের জন্য নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসিমি কে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: জহিরুল হক জহির। পুরাতন হাসপাতাল রোড়, সদর, নোয়াখালী। যোগাযোগ: +880-9697419456, 0183-5550333, ই-মেইল: noakhalimedia1@gmail.com, www.noakhalimedia.com